সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপি বইমেলার উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী ২১শে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মাতৃভাষা বাংলাভাষা। যার জন্য রক্ত দিতে হয়েছে। আমরা মরতে জানি, জিততেও জানি। বিশ্বের ১৯৩টি দেশে এই দিবস পালিত হচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে শহীদদের স্মরণে স্মৃতির মিনার। যার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি করা হয় শহীদদের। পরে জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।

বইমেলাতে ইসলামীক ফাউন্ডেশন, জেলা সাহিত্য সংসদসহ ১৬টি স্টল রয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় বেচাকেনা চলবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930