সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সুবিধা বঞ্চিতদের জন্য ফ্রি’ স্বাস্থ্যসেবা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক :


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন করেছে তরুণ স্পোর্টিং ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামের সুবিধাবঞ্চিত মানুষগুলোকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে “মাতৃভাষা দিবস ‘ফ্রি’ স্বাস্থ্যসেবা ক্যাম্প।”
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিন শতাধিক গ্রামীণ নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়।

জানা গেছে, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ স্পোর্টিং ক্লাবের অন্তত ৩০ জন সদস্য নিরলসভাবে পরিশ্রম করে এ কর্মসূচি বাস্তবায়ন করেন। তাদের প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আমরা স্বাস্থ্য সেবার মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছি। যাতে সেবা গ্রহণের মধ্যদিয়ে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষগুলোও মাতৃভাষা দিবসের গুরুত্ব বুঝতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের কর্মের মধ্যে ভাষা শহীদরা অমর হয়ে থাকবেন।

তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল আজিম বলেন, মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরএইচ/আকাশবার্তা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930