সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসার (৯২) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মরহুমার বড় ছেলে ওবায়দুল কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ব্যারিস্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংসদ সদস্যসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। এরপর পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাঁকে দাফন করা হয়।

আগামী বৃহস্পতিবার বাদ জোহর বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে তাঁর কুলখানী অনুষ্ঠিত হবে। এতে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং ক্ষমতাসীন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কাদেরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যু সংবাদ শুনে মহাসচিব স্যার গভীর শোক প্রকাশ করেছেন। “তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকার্ত পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছেন।”

উল্লেখ্য, গতকাল সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031