শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুর জেলার ৩৫তম বার্ষিকী অতিক্রম


৩৫তম জন্মবার্ষিকী অতিক্রম করেছে লক্ষ্মীপুর জেলা । ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর’কে জেলা ঘোষণা দিয়ে এর উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল হুসেইন মোঃ এরশাদ। এরআগে লক্ষ্মীপুর ছিল নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা (মহকুমা)।

গবেষণা সূত্রে জানা যায়, মেঘনা নদী বেষ্টিত উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর। দুর্গম গ্রামাঞ্চল নিয়ে লক্ষ্মীপুর জেলাটি মেঘনা ও বঙ্গোপসাগরের কোলঘেঁষে গড়ে ওঠা এ জনপদটি নারিকেল, সুপারি, ইলিশ এবং সয়াবিনে সমৃদ্ধ এবং এটি পুরো দেশে বিখ্যাত। নদী ভাঙ্গন এ জেলার জন্য সবচেয়ে বড় সমস্যা। ইংরেজ শাসনামলে এ জনপদের নামকরণ করা হয়।

বৃটিশ শাসনামল থেকে শুরু করে সবকয়টি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন, ভাষা আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনে রয়েছে লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ন ইতিহাস। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড তোয়াহা এবং সানা উল্লাহ নূরীর জন্মস্থান লক্ষ্মীপুরে। দেশের জাতীয় পতাকা যিনি সর্বপ্রথম উত্তোলন করেন সেই আ স ম আব্দুর রবের জন্মভূমি লক্ষ্মীপুর। ১৯৭১ সালে এখানেও ছোট বড় কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়। ৪ ডিসেম্বর ১৯৭১ এ পাকিস্তানী শাসনের পরাধীনতা থেকে লক্ষ্মীপুর মুক্ত হয়। জাতীয় সংসদের সাবেক স্পীকার ও রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহর জন্মস্থান লক্ষ্মীপুর। এভারেষ্ট পর্বত বিজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাদ মুজমদার, শত দেশ ভ্রমণকারী নারী নাজমুন নাহার সোহাগী লক্ষ্মীপুরের নাগরিক হিসাবে গর্ববোধ করেন।

কমরেড তোয়াহার হাতে বাংলাদেশ সাম্যবাদী দল, মরহুম জমির আলীর হাতে বাংলাদেশ মুসলিম লীগ, আ স ম আব্দুর রবের হাতে জাতীয় সমাজতান্ত্রিক দল সাবেক জাসদ বর্তমানে জেএসডিসহ অন্তত ৫টি বাংলাদেশী রাজনৈতিক দলের জন্মদাতাদের জন্মভূমি লক্ষ্মীপুর। বর্তমানে বিশ্ব বিখ্যাত ইলিশের উৎপাদনস্থল এবং সয়াবিন উৎপানের স্বর্ণ রাজ্যের নামও লক্ষ্মীপুর। নারিকেল, সুপারি, ঘিগজের মুড়ি এবং মহিষের দই এ এলাকার ঐতিহ্যের সাথে মিশে আছে যুগযুগ ধরে। সে ঐতিহ্যগুলো শুধু লক্ষ্মীপুরের সম্পদই না, এগুলো বাংলাদেশের গর্বের সম্পদও বটে।

ইংরেজ আমলে ১৮৫০ সালের দিকে ফরাশগঞ্জ স্টীমারঘাট এলাকায় নোয়াখালির হাতিয়া থানার অধীন ফরাশগঞ্জ ফাঁড়ি থানা প্রতিষ্ঠিত হয়। পরে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষার জন্য বর্তমান সদর উপজেলার বাঞ্চানগরের দক্ষিণাংশে রহমতখালী নদীর পাড়ে ফরাশগঞ্জের সেই থানাকে স্থানান্তরিত করা হয়। এর নামকরণ করা হয় লক্ষ্মীপুর ফাঁড়ি থানা। ১৮৬০ সালে ইংরেজ কোম্পানী আমলে লক্ষ্মীপুর নামের থানাটি সর্বপ্রথম নোয়াখালীর একটি পূর্নাঙ্গ থানা হিসাবে ঘোষণা করা হয় । ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন  বাঞ্চানগর ইউনিয়নকে লক্ষ্মীপুর পৌরসভায় রুপান্তরিত করা হয়। পরে এই পৌরসভাটির বর্তমান অবস্থায় বিস্তৃতি ঘটে। ১৯৭৯ সালের ১৯ জুলাই রায়পুর, রামগঞ্জ, রামগতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে লক্ষ্মীপুর মহকুমা এবং একই এলাকা নিয়ে এরশাদ সরকারের সময় ১৯৮৪ সালের ২৮ শে ফেব্রুয়ারি লক্ষ্মীপুরকে জেলা ঘোষণা করা হয় । ১৯৮৪ সালের ২৪ মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলা গঠিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এ জেলায় যুগযুগ ধরে বিদ্যমান।

তথ্য সূত্র : Lakshmipur24.com

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১