সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীর যাবজ্জীবন

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। (আজ) বুধবার বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এই রায় দেন। একই সাথে আসামিকে আরো ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত মো. শাহীন মিয়া রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আক্কাস হেকিমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে শাহীন তার স্ত্রী শিখা আক্তারকে মারধর করে। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে ১৫ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহত শিখা আক্তারের পিতা মো. সিরাজ উল্যাহ বাদি হয়ে মো. শাহীন মিয়াকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় প্রদান করেন।
লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930