শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শিশুকে ধর্ষণের পর পাগল হয়ে যাওয়ার ভয় দেখালেন মাদ্রাসা শিক্ষক

আকাশবার্তা ডেস্ক :


ঢাকার কদমতলী থানা এলাকায় নয় বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন (৩৯) কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই মাদ্রাসার অধ্যক্ষ। “ধর্ষণের পর ওই শিক্ষক শিশুটিকে ভয় দেখিয়ে বলেছিল, কাউকে কিছু বললে পাগল হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরবে।” স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিশুটির বাবা মারা যাওয়ার পর মা বিয়ে করে আলাদা হয়ে গেছে। নয় বছর বয়সী মেয়েটি ও তার অন্ধ এক ভাই চাচার বাসায় থাকে। “গত ১ মার্চ মাদ্রসার পড়া শেষে আলাউদ্দিন তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরদিন শুক্রবার মাদ্রাসা বন্ধা ছিল। শনি ও রোববার মেয়েটি মাদ্রাসায় না গেলে দাদি কারণ জানতে চান। তখন সে ধর্ষণের ঘটনা বলে।”

ওসি আরও জানান, বিষয়টি বৃহস্পতিবার পুলিশ জানার পরপরই অভিযোগ নিয়ে মামলা করা হয় এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। পরে এলাকাবাসীর সহায়তায় শিক্ষক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

“আলাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেছে, দুই মেয়েরে মধ্যে মোবাইল নিয়ে ঝগড়া হওয়ায় সে তাদের শাসন করেছিল। এ কারণে ওই ছাত্রী তাকে জড়িয়ে এসব বলছে বলে জানান তিনি।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০