শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিয়ের দাবিতে প্রেমিক চেয়ারম্যানের বাড়িতে গিয়ে রক্তাক্ত প্রেমিকা নিলু

আকাশবার্তা ডেস্ক :
বিয়ের দাবিতে প্রেমিক চেয়ারম্যানের বাড়িতে গিয়ে রক্তাক্ত হলেন প্রেমিকা ফাতেমাতুজ জোহরা নিলু। ঘটনাটি ঘটেছে গত ২৫ জানুয়ারী বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমানের বাড়িতে। এ নিয়ে এলাকায় চলছে তোলপাড়। বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন প্রেমিকা নিলু ও তার পরিবার। অপরদিকে চেয়ারম্যানের লেলিয়ে দেওয়া ভাড়াটে সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
জানা যায়, দিঘলী ইউনিয়নের পশ্চিম দিঘলী গ্রামের পাঠান বাড়ির মৃত শামসুল হক খাঁনের পুত্র শেখ মজিবুর রহমানের সাথে একই ইউনিয়নের পূর্ব দিঘলী গ্রামের নুরুল আমিনের মেয়ে ফাতেমাতুজ জোহরা নিলুর মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক শুরু হয় ২০০৩ সালের ডিসেম্বরে। ভালোবাসার সূত্র ধরে দু’জনে অতি কাছাকাছি আসলেও জীবনটাকে ঘুঁচিয়ে নিয়ে নিলুকে বিয়ে করার আশ্বাস দেয় প্রেমিক শেখ মজিব।
পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগের জেলা সম্মেলন এবং ইউপি নির্বাচনের দোহাই দিয়ে বিয়ে করতে কালক্ষেপণের আশ্রয় নেয় মজিব। এ দিকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে নিলুর পরিবারের কাছ থেকে ২০ লক্ষ টাকা হাওলাত নেয় শেখ মজিব। মূলত নিলুর টাকা দিয়েই নির্বাচনী বৈতরণী পার হন তিনি। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভের পর মজিব এবার বোল পাল্টে নিলুর সাথে প্রতারণার আশ্রয় নেয়। চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজেকে অনেক ক্ষমতাবান মনে করতে শুরু করেন শেখ মজিব।
ভিকটিম প্রেমিকা ফাতেমাতুজ জোহরা নিলু ও তার পরিবার জানায়, গত ২৪ জানুয়ারী ঢাকা থেকে বাড়িতে আসেন নিলু। পরদিন (২৫ জানুয়ারী) বুধবার মা ও ভাইদের সাথে পরিচয় করে দেওয়ার কথা বলে নিলুকে তার বাড়িতে ডেকে নেন চেয়ারম্যান মজিব। ওইদিন সকালে নিলু শেখ মজিবের বাড়িতে গেলে তার ভাই ফারুক নিলুকে দেখেই গালমন্দ শুরু করেন। এ সময় শেখ মজিব বলেন, আমি তাকে খবর দিই নাই। নিলু প্রতিবাদ করলে শেখ মজিব তার বাড়ি ত্যাগ করার জন্য প্রেমিকা নিলুকে নির্দেশ দেয়। এতে নিলু বিয়ের দাবিতে শক্ত অবস্থান নিলে শেখ মজিব নিলুকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন এবং তাকে শারীরিকভাবে নির্যাতন চালান।
একপর্যায়ে শেখ মজিবের ভাই এলাকায় বিএনপির সন্ত্রাসী হিসেবে পরিচিত ফারুক তার হাতে থাকা রড দিয়ে নিলুর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে নিলুকে সিএনজিযোগে স্থানীয় দিঘলী বাজারে একটি ফার্মেসীতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় তার স্বজনরা।
পরে নিলুর শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে নিলুকে নোয়াখালী সরকারি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে নিলু নোয়াখালীর ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দিকে ঘটনার পর থেকে নিলুকে নষ্টা মেয়ে হিসেবে চিহ্নিত করতে বিভিন্ন ধরণের কল্পকাহিনী সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন চেয়ারম্যান শেখ মজিব ও তার লোকজন।
অন্যদিকে ভালোবাসার মানুষের সাথে একের পর এক প্রতারণা ও শেষ পর্যন্ত প্রেমিকা নিলুকে রক্তাক্ত জখম করার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেছেন এলাকাবাসী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১