বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে সাব-রেজিষ্ট্রি অফিসে দুই সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ছিনতাই

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিসে এসএ টিভির জেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলাম ও স্থানীয় দৈনিক পত্রিকা কালের প্রবাহের নির্বাহী সম্পাদক কাজী মাকসুদের উপর হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়, দলিল গ্রহিতাদের হয়রানিসহ নানা দুর্নীতি অনিয়মের সংবাদ সংগ্রহের সময় অফিস সহকারী কামরুলের নেতৃত্বে দলিল লেখক বাবুল ও দালাল ফারুকসহ ১৫/২০ জন সাংবাদিকদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ সময় সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার সময় সাব-রেজিষ্ট্রার সয়ং উপস্থিত হয়ে বলেন, এনিয়ে আসলেন কেন? এ সময় তিনি হামলাকারীদের আরো উস্কে দেন। এ ঘটনায় আহত সাংবাদিকদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানার এসআই জামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অপরদিকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং তাদের উপর হামলার খবর পেয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান এবং সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ঘটনায় সাব-রেজিষ্ট্রারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১