বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে : লক্ষ্মীপুরে অধ্যক্ষ এম এ সাত্তার

নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও বঙ্গবন্ধুর জীবনী এবং আদর্শ সম্পর্কে জানতে হবে। তাহলে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবরূপ লাভ করবে।

শনিবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুদ্দিন সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম বেল্লাল হোসেন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুদ, বিদ্যালয়ের সহ-সভাপতি খোরশেদ আলম, আব্বাস উদ্দিন, কুদ্দুস পাটোয়ারী, শেখ রাসেল প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০