বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

আকাশবার্তা ডেস্ক :


২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মতবিনিময় করেছে। মঙ্গলবার (২০মার্চ) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জে পশ্চিম চরমনসা খাজা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহিম।

সদর উপজেলা কমিটির সভাপতি আবদুর রবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল। এ সময় বক্তব্য রাখেন, মাওলানা মো. আবু ইউছুফ, মমিনুল হক, ফখরুদ্দিন, আবদুল মোতালেব ও নুরুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, প্রত্যেকটি মাদ্রাসায় প্রতিদিন পাঠদানের পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হচ্ছে। মহান স্বাধীনতা দিবসে শিক্ষক-শিক্ষার্থীরা পৃথকভাবে কর্মসূচি পালন করবে।

এ সময় তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আশ^াস দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবিভাগের সচিব মো. আলমগীরকে ধন্যবাদ জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১