সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকার করায় ১৫ জেলে আটক, কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক :


নিষেধাজ্ঞা অমাণ্য করে লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকার করার দায়ে ১৫ জেলে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চররমনী মোহন, বুড়ির ঘাট ও কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত ৮টার দিকে সদরের মজু চৌধুরীর হাট এলাকায় জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আটককৃত জেলেরা হলেন, সদর উপজেলার চর রমনী মোহন এলাকার মফিজ, শামীম, বরিশালের মেহেদীগঞ্জের ফরিদ, ইসমাইল, ইউছুফ, আলামিন, রাকিব, রুবেল, জাহিদ, মান্নান, মোকলেছ, ছাইদুল, সহিদুল, বাহার ও ভোলার উত্তর ইলিশার আলা উদ্দিন।

পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে আটককৃত প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ জানান, জাটকা সংরক্ষণ অভিযানে অংশ হিসাবে বিকেলে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালিয়ে মাছ শিকারে দায়ে ১৫ জেলেকে আটক করা হয়। এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930