সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে ডাকাতিকালে সাবেক ইউপি সদস্য সফিউল্যাহ সাবু (৫৫) নামের এক গৃহকর্তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। (আজ) রোববার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মৃত আব্দুল মন্নানের ছেলে।
নিহতের ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে ঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর চলে যায় ডাকাতরা। এদিকে শোর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে সাবুকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান এলাকাবাসী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু জানান, রাত ২টার দিকে সাবেক ইউপি সদস্য সফিউল্লার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ সময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে বলে জানান তিনি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন ও ভারপ্রাপ্ত পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে তাদের বক্তব্য জানা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930