সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কল্যাণপুর গ্রামে ১১৬ পরিবারে বিদ্যুতের আলো

নিজস্ব প্রতিবেদক :


“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের কল্যাণপুর গ্রামে ১১৬ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

প্রায় ৪২ লাখ ৭০ হাজার ৫’শ টাকা ব্যয়ে ২.৮৪৭ কিলোমিটার লাইন নির্মাণ শেষে এই বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এ উপলক্ষে কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ এক সুধী সমাবেশের আয়োজন করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট সামছুল হক সামছু।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসী।

স্বাধীনতার ৪৭ বছর পর কুশাখালীর কল্যাণপুর গ্রামের ১১৬ পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ায় গ্রামের লোকজন আনন্দে মেতে ওঠেন। এ সময় মন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ বেকার থাকেনা। ঘরে ঘরে শিক্ষিতের হার বাড়ে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরোদেশ বিদ্যুতের আওতায় আনা হবে। সে কারণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031