বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট :


মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সোমবার (২৬ মার্চ) দিনব্যাপি মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য কাজী মো. মোস্তফা কাজল, মো. বাবুল হোসেন, কামাল হোসেন, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শহীদ উল্যাহ স্বপন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন মাসুদ, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনসার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক আরজু। এ সময় আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং সদস্য সাংবাদিক অহিদ মিয়া, সাংবাদিক কবির আহমদ ফারুক, সোহেল মাহমুদ মিলন, মো. আলাউদ্দিন ও ইব্রাহীম খলিল মনজুসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এরআগে বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যদের গার্ড অব অনারের মধ্য দিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

একই সময় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মহিন উদ্দিন বুলু, মো. দেলোয়ার হোসেন, আলাউদ্দিন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন প্রমুখ।

এদিকে সকাল ৯টায় প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের স্বাধীনতা র‌্যালি, বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজলের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি এম ছাবির আহম্মদসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। এরআগে সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য করেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, ওষুধ ও বস্ত্র ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০