বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিক্ষার্থীদের সাথে পুলিশ পরিদর্শকের বন্ধুত্ব

রাকিব হোসেন আপ্র :


লক্ষ্মীপুর জেলার বেশকিছু প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে অন্যতম সদর উপজেলার চরশাহী ও কুশাখালী এলাকা। সরকারের অনবরত চেষ্টায় এ অঞ্চলের মানুষের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এবং জীবনমান উন্নয়নে বেশকিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে এ অঞ্চলের গ্রামীণ জনসাধারণের নিকট এখানকার পুলিশ স্টেশনের গুরুত্ব খুব বেশি। কারণ এ অঞ্চলে প্রতিনিয়তই ঘটছে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, মারামারি, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিংসহ ধর্ষণের মতো ঘটনা। অন্যদিকে গ্রামীণ জনসাধারণের অসচেতনতা ও শিক্ষার অভাবে সামাজিক সমস্যাগুলো ক্রমাগত বেড়ে চলছে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় জনতা ডিগ্রী কলেজে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি দাসেরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক জসিম উদ্দিনের বক্তৃতায় মুগ্ধ হয় শিক্ষার্থীরা। পরে ওই পুলিশ কর্মকর্তার ফাঁড়ি পরিদর্শনে যায় প্রায় ৩০ জন শিক্ষার্থী। এটাই তাদের জন্য প্রথম। এরপর ঘন্টাব্যাপী বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন ওই পুলিশ পরিদর্শক।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক জসিম উদ্দিন বলেন, গ্রামীণ সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানের জন্য জনসচেতনতার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, পুলিশ ও জনগণের মধ্যে কোনো মধ্যস্থতাকারী থাকতে পারে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০