বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

প্রধানমন্ত্রী চাঁদপুর আসছেন কাল

আকাশবার্তা ডেস্ক :


আট বছর পর আগামীকাল রোববার চাঁদপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন হাইমচরে বেলা ১১টায় বাংলাদেশ স্কাউটসের ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন শেষে বেলা ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার চূড়ান্ত সফরসূচি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালের ২৫ এপ্রিল চাঁদপুর সফর করেছিলেন। ওই সময়ে চাঁদপুরের গুনরাজদী বালুর মাঠে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া ১৯৯৯ সালের ২৮ নভেম্বর চাঁদপুর সফরকালে নতুনবাজার-পুরানবাজার সেতু ও চাঁদপুর পৌর অডিটরিয়ামের ভিত্তিফলক স্থাপন এবং জেলা কালেক্টরেট ভবন ও আদালত ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন। শেখ হাসিনাকে বরণ করে নিতে চাঁদপুরে হাইমচরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তার দুপাশ ও মোড়। অভিনন্দন জানিয়ে সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরাও তোরণ ও বিলবোর্ড দিয়ে সাজিয়ে তুলেছেন সড়ক।

জানা গেছে, বর্তমান সরকারের শেষ মুহূর্তে এ সফরে চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। এর মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ২৫টির আর উদ্বোধন ২৩টির। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো দাবি থাকবে না। কারণ ইতিমধ্যে তিনি আমাদের অনেক দাবি পূরণ করেছেন। এরপরও নেত্রীর পক্ষ থেকে চমক থাকতে পারে।’ প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১