সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগঞ্জে শিশুছাত্রী নুশরাত হত্যার ঘটনায় আটক ৪

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসার শিশুছাত্রী নুশরাত জাহান নিশুকে (৮) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় রুবেলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ঘটনার সাথে জড়িতরা সবাই ধরা পড়লে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানায় ।

নিহত নুশরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও গ্রামের ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। এদিকে নুশরাতকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবিতে ঢাকা ও রামগঞ্জসহ বিভিন্নস্থানে মানববন্ধন করা হয়েছে।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক জানান, বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৩ মার্চ দুপুরে নুশরাত জাহান নিখোঁজ হয়। পরদিন তার মামা জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনদিন পর ২৬ মার্চ সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় খালে বস্তাবন্দি অবস্থায় শিশু নুশরাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই নিহতের মা’ রেহানা বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। নুশরাতকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আলামত পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930