সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে বিরল প্রজাতির প্রাণি আটক

লক্ষ্মীপুরের কমলনগরে বিরল প্রজাতির এই প্রাণিটি আটক করেছে স্থানীয় এলাকাবাসী। প্রাণিটি বন বিভাগ কর্তৃক সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের কমলনগরে বিরল প্রজাতির একটি প্রাণি আটক করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ প্রাণিটি উদ্ধার করে। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুণানগর এলাকার আবু হাওলাদারের বাগান বাড়ি থেকে প্রাণিটিকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে শিশুরা বাগানের পাশে খেলছিল। এ সময় প্রাণিটিকে দেখে শিশুরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন একত্রিত হয়ে ফাঁদ পাতেন। সন্ধ্যায় প্রাণিটি ফাঁদে আটকা পড়ে যায়। এ সময় স্থানীয়দের লাঠির আঘাতে প্রাণিটি কিছুটা আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাণিটিকে উদ্ধার করে।
এটি দেখতে অনেকটা বাঘের মত। সারা গায়ে ডোরাকাটা কালো দাগ রয়েছে। ৩ ফুট লম্বা, উচ্চতা দেড় ফুট, ওজন প্রায় ৮ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, আহত অবস্থায় প্রাণিটিকে উদ্ধার করা হয়েছে।
কমলনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আক্তারুজ্জামান  বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে যাচ্ছি। দেখলে বলা যাবে এটি বাঘ না অন্য কোনো প্রাণি।
এ ব্যাপারে বনবিভাগের রেঞ্জার ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930