বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কমলনগরে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কমলনগরে আরও এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পাঁচদিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার পাটারীরহাট ইউনিয়নের আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে শরীফ হোসেন (১২) নামের ওই স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। শনিবার রাতে পার্শ্ববর্তী একটি মাছের খামার থেকে সে নিখোঁজ হয়েছিলো । নিহত শরীফ উপজেলার চরফলকন এলাকার ফারুক ফলোয়ানের ছেলে। সে স্থানীয় মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এরআগে সোমবার সকালে উপজেলার হাজিরহাট এলাকা থেকে আরও এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছিলো।

পুলিশ ও এলাকাবাসী জানান, শরীফের বাবা ফারুক পলোয়ান স্থানীয় কালাম মাস্টারের কাছ থেকে মাছের খামার লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছচাষ করে আসছেন। শনিবার রাতে পাহারা দেওয়ার জন্য শরীফ ওই খামারে যায়। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শরীফের বাবা রোববার কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে, বৃহস্পতিবার সকালে ওই মাছের খামার থেকে পাঁচশ’ মিটার দূরের একটি সয়াবিন ক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে শরীফের লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেখান থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

এরআগে সোমবার সকালে উপজেলার হাজিরহাট বাজারের একটি দোকানঘরের চালা থেকে হাজিরহাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র শান্ত ইসলাম শুভ’র (১৩) লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফিরেনি। চারদিনের ব্যবধানে দুই স্কুলছাত্র নিখোঁজ ও তাদের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১