শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

শিশুসাহিত্যিক আপন অপু এবার নির্মাণ করছেন নাটক

বিনোদন প্রতিবেদক :


শিশুসাহিত্যিক আপন অপু এবার নির্মাণ করছেন নাটক। ‘মোটিভেশন’ শিরোনামে বিশেষ এই নাটকের নির্মাণের ক্ষেত্রে তার অভিষেক হচ্ছে। ঈদুল ফিতরকে সামনে রেখে নাটকটি নির্মাণ করছেন তিনি।

আপন অপু জানান, একটি ভিন্নধারার গল্প দিয়ে শুরু করছি নাটকটি। অনেকদিন থেকেই নির্মাণের স্বপ্ন দেখে আসছি। এবার বাস্তবে রূপ দেবার পালা। তিনি বলেন, নাটকটির গল্প সম্পূর্ণ ডিফ্রেন্ট। শীঘ্রই শুটিং শুরু হবে। নাটকটি প্রযোজনা করছে লাবীব মাল্টিমিডিয়া। গল্পের থিম ও কারা অভিনয় করছে সেটা আকর্ষণ হিসেবে থাকলো, পরে জানাবো।

উল্লেখ্য, আপন অপু খুব কম সময়েই শিশুসাহিত্যিক হিসেবে পাঠকদের মাঝে পরিচিতি পেয়েছেন। তার প্রকাশিত বই ‘আম কুড়ানোর দিন’ এবং ‘সাগরে গেল মিউ ব্যাঙ’ ক্ষুদে পাঠকদের কাছে প্রশংসিত হয়েছে। এছাড়া ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতার কণ্ঠে তার লেখা ‘লাল সবুজের বাংলাদেশ’ গানটিও প্রশংসিত হয়েছে শ্রোতা মহলে।

এবার নতুন নাট্য নির্মাণেও ভালো কিছু করবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন আপন অপু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮