সর্বশেষ:
চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (চট্টগ্রাম বিভাগ) এর কমিটিতে নতুন সদস্য হিসেবে মনির আহম্মদ রাজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে লক্ষ্মীপুর জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠনের বিভাগীয় সূত্রে জানা গেছে, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন শ্রমিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে মনোনীত করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এ.এম নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল বাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নবনির্বাচিত সদস্য মনির আহম্মদ রাজন বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930