সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি ;

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে খোরশেদ বাহিনীর প্রধান খোরশেদকে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের খাঁনের বাড়ি সামনে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করে বলেন, খোরশেদ মাটির ব্যবসা করতো। দুপুরে তাকে বাড়ি থেকে মোরশেদ ও মজিদ নামের দুজন ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে শুনেন ওয়ালিদ নামে একজন প্রতিপক্ষ তাকে গুলি করে। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে এর আগেও বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। আজ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে তারা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি বলেন, খোরশেদকে হাসপাতালে মৃত আনা হয়েছে। তার বুকে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খোরশেদ বাহিনীর প্রধান নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31