সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
Oplus_131072

চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে শাহাদাত হোসেন মোহন (২৮) নামে ১২ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, দস্যুতা, অপহরণ, অস্ত্র এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শাহাদাত হোসেন মোহন চন্দ্রগঞ্জ উপজেলার ৬ নম্বর চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন ওরফে শিহাব উদ্দিনের ছেলে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ জানায়, শুক্রবার পুলিশের একটি চৌকস দল চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর নতুনহাটসংলগ্ন আদলের বাড়িতে অভিযান চালিয়ে শাহাদাত হোসেন মোহনকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোহনের বিরুদ্ধে তিনটি দস্যুতা, তিনটি চুরি, তিনটি ডাকাতির প্রস্তুতি, একটি অস্ত্র, একটি অপহরণ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি দুটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশের দাবি, শাহাদাত হোসেন মোহন লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় সক্রিয় একটি আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930