শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ ইং ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই। এবার দেশ পুনর্গঠন করতে সবাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনও অজুহাতে কারও প্রতি অন্যায় করা যাবে না। যেকোনও মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে।

শনিবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটা জনগণের বিজয়। আজ থেকে সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।

তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপি ছাড়াও জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। দেশ গঠনে সবার চিন্তা গুরুত্বপূর্ণ। সবার মতামতে আমরা দেশ গঠন করবো।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে ধন্যবাদ। প্রশাসন ও সব নির্বাচনি কর্মকর্তাদের অভিনন্দন। কারণ আপনাদের সহযোগিতা না থাকলে এত সুন্দর নির্বাচন হতো না।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। এছাড়া যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রতিনিধি ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। প্রেস ব্রিফিং হলেও সারা দেশের নবনির্বাচিত এমপি ও শুভাকাঙ্ক্ষীদের আগমনে উৎসবের আমেজ বিরাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

আগষ্ট ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুলাই    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১