শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সোনালি ইলিশের গল্প

বিনোদন প্রতিবেদক :


ফের জুটি হয়ে অভিনয় করলেন তাহসান ও জাকিয়া বারী মম। আসছে পহেলা বৈশাখে আরটিভিতে প্রচারের জন্য সাগর জাহান নির্মাণ করেছেন এই জুটির ‘সোনালি ইলিশের গল্প’ নাটকটি। এর আগে তাহসান এই নির্মাতার নাটকে অভিনয় করলেও এবারই প্রথম মম তার নির্দেশনায় অভিনয় করেছেন। মম বলেন, ‘সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটি গল্প, পুরো গোছানো একটি ইউনিট।

যে কারণে বেশ স্বাচ্ছন্দ্যতা এবং আরাম নিয়ে কাজটি করেছি। মূলকথা সোনালি ইলিশের গল্প একটি ভালো কাজ হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ এর আগে মমর সঙ্গে তিনটি নাটকে কাজ করেছেন তাহসান। সবগুলোই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। তারা প্রথম একসঙ্গে শিহাব শাহীনের নির্দেশনায় ‘নীলপরী নীলাঞ্জনা’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ একই পরিচালকের ‘ম্যানিকুইন মুমু’ নাটকে অভিনয় করেন এই জুটি। এদিকে গতকাল রুশোর নির্দেশনায় পূবাইলে সজলের বিপরীতে একটি নাটকের শুটিংয়ে অংশ নেন মম। আগামী ২০ এপ্রিল মুক্তি পাবে তার অভিনীত অরুন চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০