সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান
চন্দ্রগঞ্জ ইউপির পশ্চিম লতিফপুরে দুস্থ্যদের মাঝে যাকাতের কাপড় বিতরণ : ছবি-আকাশবার্তা।

চন্দ্রগঞ্জে ২২টি মসজিদে নগদ অর্থ ও দুস্থ্যদের মাঝে যাকাতের কাপড় বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২২টি জামে মসজিদে নগদ অর্থ প্রদান এবং ১৭০ জন দুস্থ্য নারী-পুরুষের মাঝে যাকাতের কাপড় শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ ইউপির পশ্চিম লতিফপুর গ্রামের বটের দিঘীরপাড়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় দানবীর মালেয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ শাহজাহান তার ব্যক্তিগত পক্ষথেকে প্রতিটি মসজিদে ৫-১০ হাজার টাকা এবং ১৭০ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. রফিক উল্যাহ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি কামাল হোসেন ও কামরুজ্জামান নিজাম, ইউপি সদস্য সামছুল আলম, সমাজসেবক আব্দুর রহমান, ওয়ার্ড আ.লীগের সভাপতি হাবিবুর রহমান, আ.লীগ নেতা সালাউদ্দিন সবুজ ও আবুল কাশেম প্রমুখ।

বিশিষ্ট দানবীর মালেয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ শাহজাহান প্রতিবছরই গরীব-দুস্থ্যদের মাঝে যাকাতের কাপড়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ করেন। ভবিষ্যতেও তার এই দান অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, যাকাতের অর্থ বা কাপড় বিতরণে ব্যক্তি না বাড়িয়ে প্রতিবছর নির্দিষ্ট কয়েকজনকে সেলাই মেশিন, অটোরিকশা, রিকশা, ভ্যান গাড়ি এসব দিয়ে প্রত্যেককে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। তাহলে প্রতিবছর আর একই ব্যক্তি যাকাতের জন্য আসবেনা। এভাবে ধীরে ধীরে সমাজ থেকে দরিদ্র জনগোষ্ঠির সংখ্যা হ্রাস করতে হবে। এ সময় সরকারের চলমান মাদকবিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১