বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে

আকাশবার্তা ডেস্ক :
দলীয় সাংসদদের নিজ নিজ এলাকার অতীতের নির্বাচনী ফলাফলের তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। আওয়ামী লীগের প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। সুতরাং অতীতের নির্বাচনের ফল হাতে নিয়ে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বৃহস্পতিবার সংসদ নেতা এই নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত একাধিক সাংসদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বৈঠকে শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশনে গিয়ে আগের সবগুলো নির্বাচনের ফল জড়ো করেন। সেখানে দেখেন অতীতে কারা কারা প্রার্থী হয়েছিলেন, কোনো দল কত ভোট পেয়েছিল।

দক্ষিণাঞ্চলের এক সাংসদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সাংসদদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে নির্বাচনে জয়ী হওয়া যাবে না। তিনি সাংসদদের উদ্দেশ করে আরও বলেন, জনগণ আপনাদের অনেক দিয়েছেন। এবার তাদের কিছু দেওয়ার চেষ্টা করেন। তবেই নির্বাচনে জিততে পারবেন। এলাকার সাংসদের অবস্থান কী, দলের অবস্থান কী, সবই তাঁর জানা আছে। জনগণের সঙ্গে যাদের সম্পর্ক নেই তাদের খবরও তাঁর কাছে আছে। এসব সাংসদ যদি বর্তমান সরকারের বাকি মেয়াদে জনগণের কাছাকাছি যেতে ব্যর্থ হন, তবে আগামী নির্বাচনের তাঁরা দলীয় মনোনয়ন পাবেন না।

সাংসদেরা আরও বলেন, সম্প্রতি কানাডার ফেডারেল আদালতে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে বের হওয়া রায়ের বিষয়টি জনগণের মধ্যে ব্যাপক প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ জনগণের কাছে তুলে ধরতে হবে এবং পদ্মাসেতুর বিষয়ে সরকারের নৈতিক জয় ও বিশ্বব্যাংকের নৈতিক পরাজয়সহ সরকারের অন্যান্য উন্নয়নের বিষয়গুলো তুলে ধরতে হবে।

সভায় প্রধানমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, হাছান মাহমুদ, শামীম ওসমান, মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০