শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন চিত্রনায়ক শাকিল খান

বিনোদন ডেস্ক :


আগামী ২৩ ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একাদশতম এই জাতীয় নির্বাচনে এমপি (মেম্বার অব পার্লামেন্ট) পদে নির্বাচনে অংশ নিচ্ছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান।

শনিবার (১০নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন এ অভিনেতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান চিত্রনায়ক শাকিল খান।

শাকিল খান বলেন, ‘মানুষের জন্য কাজ করতে চাই আমি সবসময়। যখনই সুযোগ পাই, কারও জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আমার অনেক দিনের। ক্ষমতাকে মানুষের কল্যাণে লাগিয়ে ভালো কিছু করতে চাই আমি।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে বাংলাদেশি চলচ্চিত্রে আলোচনায় আসেন শাকিল খান। প্রথম দুই সিনেমা ‘আমার ঘর আমার বেহেশত’ ও ‘এই মন তোমাকে দিলাম’ ব্যবসাসফল হওয়ার পর শাকিল অনেক ছবিতেই অভিনয় করেন। তবে খুব একটা দর্শকনন্দিত হয় সেসব ছবি।

বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে আছেন, ব্যবসা করছেন। ‘রোজ হারবাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। ব্যবসার পাশাপাশি রাজনৈতিক কাজেও মনোযোগ দিচ্ছেন শাকিল খান।

সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন শাকিল, সেখানে দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি। খুবই দ্রুত সেখানে কাজ শুরু হবে বলে জানান শাকিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০