বিনোদন প্রতিবেদক :
সাহিত্যিক ও সাংবাদিক আপন অপু’র কথায় ‘লাল সবুজের দেশ’ শিরোনামে নতুন একটি গান গাইলেন পুষ্পিতা। পাশাপাশি কণ্ঠ দিয়েছেন মাহিন। ২০১৫ সালে একটি টেলিভিশন রিয়েলিটি শো’তে পুষ্পিতা চ্যাম্পিয়ন ও মাহিন রানার্সআপ হন। গানটির সুর ও সঙ্গীত করেছেন মোশারফ আজমী।
পুষ্পিতা বলেন, স্বাধীনতার মাসে একটি দেশের গান করা সত্যি গর্বের। গানটির কথাগুলোও বেশ ভালো লেগেছে। আশাকরি শ্রোতাদেরও ভালোলাগবে গানটি।
আপন অপু বলেন, দেশাত্ববোধ থেকেই গানটি লেখা। আমাদের সকলেরই কর্তব্য দেশকে ভালোবাসা। পুষ্পিতা ও মাহিন দুজনেই বেশ ভালো গেয়েছে।