মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শুরু হয়েছে রংবাজের শুটিং

বিনোদন প্রতিবেদক :

গতকাল শুরু হয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত নতুন ছবি ‘রংবাজ’-এর শুটিং। সকাল ৭টায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান। পাবনার একটি রিসোর্টে শুটিংয়ে অংশ নিতে গত সোমবার দুপুরের ফ্লাইটে রাজশাহীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শাকিব খান, বুবলী এবং ছবির পরিচালক শামীম আহমেদ রনি। রাজশাহী থেকে দেড় ঘণ্টা গাড়ি ড্রাইভ করে পাবনার রিসোর্টে পৌঁছান তারা।
পরিচালক সূত্রে জানা গেছে, পুরোনো ঢাকার একটি কাহিনীকে উপজীব্য করেই রংবাজ ছবির গল্প আবর্তিত হয়েছে। আর এই ছবিতে শাকিব-বুবলীর একসঙ্গে কাজ করাকে কেন্দ্র করেই অপু বিশ্বাস আড়াল থেকে গণমাধ্যমের সামনে আসেন। ফাঁস করে দেন শাকিবের সঙ্গে গোপনে নিজের প্রেম, বিয়ে ও সন্তান হওয়ার ঘটনা। জানা যায়, অপু বিশ্বাস শাকিবের স্ত্রী। নয় বছর আগে তাদের বিয়ে হয়েছে। আর ছয় মাস বয়সী আব্রাহাম খান জয় তাদের সন্তান। এদিকে অপুর এমন কান্ডে রাগে ফেটে পড়েন শাকিব খান। স্ত্রীকে নয়, ছেলের দায়িত্ব নেবেন রাগের মাথায় নায়কের এমন মন্তব্যে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে মাথা ঠান্ডা করে ফের স্ত্রীকেও মেনে নেন শাকিব খান। পাশাপাশি প্রথম দিকে নতুন আর কোনো ছবিতে শাকিবের সঙ্গে বুবলীর জুটি হয়ে কাজ করায় নিজের আপত্তির কথা জানালেও পরে সেই অবস্থান থেকে সরে আসেন অপু বিশ্বাস।
গতকাল তিনি বলেন, ‘আমি সব সময়ই চাই শাকিবের ক্যারিয়ার আরও ভালো হোক। আমার স্বামী তার পেশাগত জায়গায় যে কোনো নায়িকার সঙ্গে কাজ করতে পারে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০