বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পর্দার বাইরে যখন মা ও ছেলে একসঙ্গে

বিনোদন ডেস্ক :

বাংলা সিনেমার ‘মা’ প্রবীণ অভিনয় শিল্পী আনোয়ারা। সঙ্গে আরেক অভিনেতা ওমর সানী। সানীকে আনোয়ারার সঙ্গে বিভিন্ন সিনেমায় ছেলের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। এবার ভার্চুয়াল মিডিয়ায় দেখা গেল শোবিজের জনপ্রিয় মা-ছেলে’কে।

ঘটনা হলো, নায়ক ওমর সানী ছবিটি তার ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘যার সহযোগিতা পেয়েছি বলেই, অভিনয় জগতের ঘরে ঢুকতে পেরেছি সে আর কেউ নয় আনোয়ারা। কি বলবো, মমতা, স্নেহ, মায়ের আদর শিল্পীর ছায়া সবই পেয়েছি ওনার কাছে। ভালো থাকবেন।’

উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সরগরম এফডিসি। একটি প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে মিশা সওদাগর নির্বাচন করবেন, আরেকটি প্যানেলে আছেন সভাপতি প্রার্থী অভিনেতা ওমর সানী। এই নির্বাচন ঘিরেই চলছে অভিনয়শিল্পীদের প্রচার-প্রচারণা। শিল্পী প্রার্থীরাও এসময় তারা তাদের ভোট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ততা কেমন চলছে? জানতে চাইলে ওমর সানী বলেন, ‘সবার দোয়ায় ভালো আছি। ব্যস্ততা মূলত এখন পুরোপুরি নির্বাচন নিয়েই। আমাদের শিল্পীদের সাংগঠনিক হওয়া ভীষণ প্রয়োজন। চলচ্চিত্রে আমাদের সবারই অনেক দায়িত্ব রয়েছে। সবাই সবার দায়িত্ববোধের জায়গা থেকে এগিয়ে এলে আমরা বড় একটা সংগঠন হয়ে দাঁড়াতে পারবো।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০