শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ ইং ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি

আকাশবার্তা ডেস্ক :

বিরোধী দলের অভিযোগের মধ্যেও বিশ্বে গণতন্ত্র সূচকে বাংলাদেশের আট ধাপ অগ্রগতি হয়েছে। নতুন গণতন্ত্র সূচকে একেবারে তলানীর দিকে রয়েছে চীন।  সংখ্যালঘুদের দমনের মাত্রা বাড়তে থাকা দেশটির অবস্থান ১৫৩ স্থানে (স্কোর ২. ২৬)।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সর্বশেষ গণতন্ত্র সূচকে (২০১৯ সালের) ৫ দশমিক ৮৮ স্কোর নিয়ে আট ধাপ এগিয়ে ৮০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি ভূখণ্ডের এই সূচকে গত বছর ৮৮তম অবস্থানে থাকলেও এ বছর বাংলাদেশের অবস্থান ৮০তম।

বুধবার (২২ জানুয়ারি) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গণতন্ত্র সূচক প্রকাশ করেছে।ব্রিটিশ এ সাময়িকীর গবেষণা শাখা ইন্টেলিজেন্স ইউনিট ২০০৬ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে।

পাঁচ মানদণ্ডে একটি দেশের পরিস্থিতি বিবেচনা করে ১০ ভিত্তিক এই সূচক তৈরি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এগুলো হলো নির্বাচন ব্যবস্থা ও বহুদলীয় পরিস্থিতি, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার। প্রতি সূচকের পূর্ণমান ধরা হয় ২।

সব সূচক মিলিয়ে কোনও দেশের গড় স্কোর ৮-এর বেশি হলে সেই দেশে ‘পূর্ণ গণতন্ত্র’ রয়েছে বলে বিবেচনা করা হয়। স্কোর ৬ থেকে ৮ এর মধ্যে হলে সেটাকে চিহ্নিত করা হয় ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’ হিসেবে, আর স্কোর ৪ থেকে ৬-এর মধ্যে হলে ‘মিশ্র শাসন’ (হাইব্রিড রেজিম) ধরে নেয়া হয়। স্কোর ৪-এর নিচে হলে সে দেশে ‘স্বৈরশাসন’ চলছে বলে ধরা হয়।

আট ধাপ অগ্রগতি সত্ত্বেও সূচকে এবারও বাংলাদেশের অবস্থান গতবারের মতোই মিশ্র ক্যাটাগরিতে। মূল্যায়নের ১০ পয়েন্টের মধ্যে এবার বাংলাদেশের স্কোর ৫.৮৮। ২০১৯ সালে এই স্কোর ছিল ৫ দশমিক ৫৭। তার আগের বছর ছিল ৫ দশমিক ৪৩।

মিশ্র ক্যাটাগরিতে স্থান পায় সেই দেশগুলো, যেখানে নিয়মিত নির্বাচন হলেও তা অবাধ ও নিরপেক্ষ হয় না, বিরোধী দল এবং বিরোধী প্রার্থীদের ওপর দমন পীড়ন, দুর্নীতি এবং দুর্বল আইনের শাসনের ভিত্তিতে শাসন পরিচালিত হয়।

পাশাপাশি দুর্বল নাগরিক সমাজ, পক্ষপাতমূলক বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত থাকে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতের এই পতনের পেছনে ক্ষয়িষ্ণু নাগরিক স্বাধীনতাকে প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে।

এতে বলা হচ্ছে, ভারতে নাগরিকদের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার বিষয়টি মূলত সামনে এসেছে গতবছর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর।

এছাড়া আসামের নাগরিকপঞ্জীও (এনআরসি) এতে ভূমিকা রেখেছে। চূড়ান্ত তালিকা থেকে রাজ্যটির যে ১৯ লাখ নাগরিক বাদ পড়েছে, তাদের অধিকাংশই মুসলিম।

ক্ষমতাসীন বিজেপি সরকারের দাবি, বাদপড়াদের বেশিরভাগই বাংলাদেশি অভিবাসী। যদিও বাংলাদেশ শুরু থেকেই ভারতের দাবি নাকচ করে আসছে।

এরপর নতুন নাগরিকত্ব আইন দেশটির মুসলিম জনগোষ্ঠির ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। যার প্রভাবে ভারতের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির শঙ্কা দেখা এবং কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভও হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১