শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ ইং ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘ছুটিতে ফেরা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়বে’

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ছুটিতে দেশে ফেরা প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলেও সংশ্লিষ্ট সরকার তাদের মেয়াদ বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চাকরি করা অবস্থায় বাংলাদেশে ছুটিতে এসেছেন এবং মেয়াদ শেষ হয়ে যাবার পরেও বিমান যোগাযোগ না থাকার কারণে এবং লকডাউনের কারণে কর্মস্থলে ফিরতে পারেননি, সংশ্লিষ্ট সরকার তাদের ছুটির বা ভিসার মেয়াদ বাড়িয়ে দেবেন। এই কারণে তাদের চাকরিচ্যুত করা হবে না।

তিনি আরও বলেন, এই বিষয়গুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশস্থ দূতাবাসগুলো নিশ্চিত করেছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোও সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দপ্তরগুলোর সাথে নিশ্চিত করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১