শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অমিতাভ ও অভিষেক করোনান্ত হয়ে হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক :

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় সুপারস্টার অমিতাভ বচ্চন এবং তার ছেলে আরেক বলিউড তারকা অভিষেক বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই দুই তারকাই শনিবার তাদের অফিসিয়িাল টুইটার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নিজেদের শরীরে করোনা শনাক্তের খবর জানান।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, শনিবার রাতে অমিতাভ বচ্চনের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এর কিছুক্ষণ পর অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত বলে জানা যায়। তবে জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাইসহ পরিবারের অন্যদের কোভিড–১৯ পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি।

এক টুইট বার্তায় অমিতাভ লিখেছেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখান থেকে বলা হয়েছে, পরিবারের সকলের করোনা পরীক্ষা করাতে হবে। ইতিমধ্যে আমার পরিবারের সবার নমুনা নেয়া হয়েছে। তবে এখনো তাদের ফলাফল পাইনি। গত ১০ দিনে যারা আমার সান্নিধ্যে এসেছেন তাদের সকলকে কোভিড–১৯ পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।’

অভিষেক তার টুইট বার্তায় লিখেছেন, ‘আমি এবং আমার বাবা দুজনই কোভিড-১৯ পজিটিভ। আমাদের দুজনেরই হালকা কিছু উপসর্গ ছিল। আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। আমাদের পরিবার এবং সকল কর্মীদেরও পরীক্ষা চলছে। আতঙ্কিত না হয়ে আপনাদের সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।’

শনিবার রাতে অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার ছেলে অভিষেক বচ্চনও তার সাথে ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০