কিম কোহলার নামের এক ব্যান্ড সদস্য জানান, পারফরমেন্সের পর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। এমন সময় বারের প্রবেশ দরজায় বাইরে থেকে কেউ জোরে ধাক্কা দিচ্ছিল। শেষ পর্যন্ত যখন শরীরে আগুন নিয়ে ম্যাকলেমোর বারে প্রবেশ করলেন তখন রীতিমতো আমরা আতঙ্কিত হয়ে পড়ি।
ম্যাকলেমোরের এমন কাণ্ডের পেছনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসার চেষ্টা ছিল বলেই দাবি করেন কোহলার।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটু দূরেই ম্যাকলেমোরের সাবেক প্রেমিকার কর্মস্থল। একসঙ্গে থাকাকালীন তাদের মধ্যে নাকি মোটেও বণিবনা হতো না। পরে বারের ভেতরে থাকা লোকজন ম্যাকলেমোরের আগুন নিভিয়ে তাকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ম্যাকলেমোরের মৃত্যু হয়।




























