শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পাঁচটি ফোক গান নিয়ে বৈশাখী টিভিতে তিন্নি

বিনোদন ডেস্ক :

এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কানিজ খাদিজা তিন্নিকে বিভিন্ন চ্যানেলে আধুনিক গান গাইতেই বেশি দেখা গেছে। এবারই প্রথম তিনি পাঁচটি ফোক গান পরিবেশন করবেন বৈশাখী টিভির পর্দায়।

গানগুলোর রেকর্ডিং হয়েছে গেলো সপ্তাহে। কিন্তু প্রচার হবে আজ। আজ রাত আটটায় বৈশাখী টিভির ‘গোল্ডেন সং’ অনুষ্ঠানে টানা পাঁচটি গান পরিবেশন করবেন তিনি। গানগুলো হচ্ছে— ‘তুই যদি আমার হইতি রে’, ‘শ্যাম কালিয়া সোনা বন্ধুরে’, ‘গান গাই আমার মনরে বুঝাই’, ‘আমার বন্ধু দয়াময়’ ও ‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’।

গানগুলো প্রসঙ্গে তিন্নি বলেন, ‘আয়োজন করে এর আগে চ্যানেল আইতেই সেরাকণ্ঠ প্রতিযোগিতার সময়ই শুধু ফোক গান গেয়েছি। তবে তারপর এবারই প্রথম আয়োজন করে টানা পাঁচটি গান গেয়েছি। আমি যদিওবা আধুনিক এবং নজরুল সঙ্গীত পরিবেশন করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

কিন্তু তারপরও বৈশাখী টিভি কর্তৃপক্ষ আমার ওপর আস্থা রেখে এই গানগুলো গাইয়েছেন। সে কারণে চ্যানেলে কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মিউজিসিয়ানদের যারা আমার গায়কিকে আরও শ্রুতিমধুর করে তোলার জন্য আন্তরিকতা নিয়ে নিজ নিজ যন্ত্র বাজিয়েছেন। শ্রোতা-দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।

কারণ তাদের কারণেই আমি আজকের তিন্নি হতে পেরেছি। তারা প্রতিয়িতই আমাকে নানাভাবে অনুপ্রেরণা দিয়ে আসছেন। আশাকরি আজকের গানগুলো সবার ভালো লাগবে। তবে ভুল-ত্রুটি সবাই যেনো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০