শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আহত হিরো আলম, নিহত অন্যজন!

বিনোদন ডেস্ক :

নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের শান্তিপুরে মোটরসাইকেল দুর্ঘটনা আহত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া অভিনেতা হিরো আলম। এ ঘটনায় অন্য একজন (সুজন মিয়া) নিহত হয়েছেন।

জানা গেছে, নিহত সুজন মিয়া একটি বিয়ের বরযাত্রী হিসেবে দুর্গাপুর থেকে জারিয়ার উদ্দ্যেশে রওনা করেছিলেন। সুজনের মোটরসাইকেলে আরো দুইজন যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুজন তার মোটরসাইকেলে করে আরো দু’জনসহ একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় দুর্গাপুরের শান্তিপুর কালামার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সুজনের মোটরসাইকেলটি হিরো আলমের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই রাস্তার পাশে উল্টে পড়ে যায়।

এরপর ঘটনাস্থলেই নিহত হন সুজন মিয়া। আর গুরুতর আহত হন হিরো আলম।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০