শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সালমান শাহ’র মায়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা স্ত্রী সামিরার

বিনোদন ডেস্ক :

দেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মায়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা করেছেন সালমানের স্ত্রী সামিরা হক। মামলায় সালমানের মা  ছাড়াও ছোট ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান ও মামা আলমগীর কুমকুমকে অভিযুক্ত করা হয়েছে।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। পরে মৃত্যুর এক বছর পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু থেকে হত্যা মামলা দায়ের করেন। পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ নিয়ে শুনানির জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সামিরা গণমাধ্যমকে বলেন, ‘কয়েকমাস আগে চট্টগ্রামের কোর্টে মামলাটি করেছি। তাদের পরিবারের একজন সদস্য একবার হাজিরাও দিয়েছেন। তারপর থেকে তারা এখন কিছুটা চুপ। গত ২৪ বছর ধরে একটা বানানো গল্প বলে দেশের মানুষকে আমার বিপক্ষে রেখেছেন তারা।

‘আইনের প্রতি বরাবরই শ্রদ্ধা দেখিয়ে চুপ আছি। এখন সময় হয়েছে কথা বলার। সেই ১৯৯৬ সালেও বলেছি ইমন (সালমান শাহ) আত্মহত্যা করেছে, এখনো একই কথা বলছি। আগামী অক্টোবর মাসে পিবিআই চূড়ান্ত রায় দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করছি। তারপর অনেক কিছুর হিসাব চাইব।’

প্রসঙ্গত, তিন বছর বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছিলেন সালমান শাহ। এই অল্প সময়েই তিনি দর্শকদের হৃদয় জয় করে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। অভিনয় করেছেন মোট ২৭টি সিনেমায়।দেশীয় সিনেমায় ধূমকেতু হয়েই যেন ধরা দিয়েছিলেন সালমান শাহ। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০