বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আপন অপুর স্বপ্ন সিনেমা নির্মাণের

বিনোদন ডেস্ক :

সৃষ্টিশীল মানসিকতা সম্পন্ন তরুণ লেখন আপন অপু। পড়ালেখার পাশাপাশি লেখালেখি করেন। ছড়া, গল্প, কবিতা, ফিচারসহ নানামুখি লেখায় তিনি অভ্যস্ত। গানও লিখেন। তেজগাঁও কলেজে ¯œাতক অধ্যয়নরত এ তরুণ লেখকের এ পর্যন্ত চারটি বই প্রকাশ হয়েছে। শিশুতোষ এই বইগুলো পাঠকের মনে ব্যাপক আশার সঞ্চার করেছে। তেমনি সাড়া ফেলেছে লেখক পরিচিতিতে। ভালো মানের লেখার জন্য দুটি পুরস্কারও পেয়েছেন। আকাশের মতোই বিস্তৃত তার ইচ্ছা। তিনি ভবিষ্যতে স্বপ্ন দেখেন চলচ্চিত্র নির্মাণের।

আপন অপু বলেন, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আর দশজনের মতো আমারো অনেক স্বপ্ন আছে। লেখালেখি করছি। এর জন্য প্রবল আগ্রহ ছিল এবং আছে। ভালো কিছু সৃষ্টি করার জন্যই কাজ করছি। তবে সিনেমার প্রতি প্রবল ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। বলতে গেলে বাংলা সিনেমা দেখেই বড় হয়েছি। শৈশবের সাথে মিশে আছে সিনেমা আর সিনেমার সাথে শৈশব। এখন সিনেমা বানানোর স্বপ্ন দেখি। মনের মাঝে এ স্বপ্নটা বারবারই ঘুরপাক খাচ্ছে। একটি সিনেমার গল্প নিয়েও ভাবনা করছি। আশা করি আর দশটা স্বপ্নের মতো এ স্বপ্নটাও বাস্তবায়ন হবে।

স্বপ্ন বিলাসী এ তরুণ লেখক ও সাংবাদিক তার সৃষ্টিশীলতা দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চান। তার হৃদয়ে রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম। তার মতে দেশপ্রেমের মাধ্যমেই সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০