সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইমরান খানকে গুলি চালানো যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে। তার এক পায়ে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইমরান খানের কর্মী-সমর্থকদের বরাতে এ খবর দিয়েছে স্কাই নিউজ।

স্কাই নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার গুজরানওয়ালায় লংমার্চ নিয়ে বেরিয়েছিলেন ইমরান খান। এ সময় পর পর এলোপাতারি গুলির শব্দে কেঁপে ওঠে চারিদিক। ইমরানকে লক্ষ্য করেই গুলি চালানো হয়।

তার পায়ে গুলি লেগেছে। আহত হয়েছেন এক শিশু-সহ আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরানের দলের নেতা ফয়জল জাভেদও গুলিবিদ্ধ হয়েছেন।

ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে হামলাকারী যুবককে আটক করেছে উপস্থিত জনগণ। এ সময় অভিযুক্তকে কিল-চড়-ঘুষিও মারতে থাকে ক্ষুব্ধ জনতা। এর পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থল ছাড়ে।

পুলিশ জানিয়েছে, ইমরান এবং বাকি রাজনৈতিক দলের নেতাদের লক্ষ্য করে মোট ছয় রাউন্ড গুলি চালায় ওই যুবক। ওই যুবক একাই ওই হামলা চালিয়েছিল। তবে অভিযুক্তকে আর কেউ সাহায্য করেছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার (৩ নভেম্বর) ওয়াজিরাবাদে নির্বাচনের দাবিতে সমাবেশ করছিলেন তিনি।সেখানে তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছেন অজ্ঞাত এক বন্দুকধারী।

এতে ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31