সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক  :
লক্ষ্মীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলায় রোভার স্কাউটের সিনিয়র রোভারমেটসহ তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে স্কাউট ক্যাম্পে কলেজ ছাত্রলীগ কর্মীরা বহিরাগতদের নিয়ে এ হামলা চালায়।

আহতরা হলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র সিনিয়র রোভারমেট হাসান মাহমুদ শাকিল, একই বিভাগের ছাত্র স্কাউট সদস্য হিমেল, ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র সোহেল হোসেন শাহিন। গুরুতর আহত শাহিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্কাউট সদস্য ও কলেজ শিক্ষার্থীরা জানায়, কলেজ মাঠে ক্যাম্প চলাকালিন সময় কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস ক্যাম্পে এসে স্কাউটের মেয়ে সদস্যদের উত্ত্যক্ত করে। এ সময় রোভার সদস্যরা বাঁধা দিলে ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস চলে যায়। পরে তারা ১৫/২০ জন বহিরাগত ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে স্কাউট ক্যাম্পে অতর্কিতভাবে হামলা চালায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে জেলার ১০টি কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে রোভার স্কাউট ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের সমাপনী হওয়ার কথা ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930