শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

সাংবাদিক ছেলে স্বামী হিসেবে কেমন?

বিনোদন ডেস্ক :

শফিক একটি অনলাইন পত্রিকায় বিনোদন বিভাগের স্টাফ। কাজের প্রয়োজনে এখানে-ওখানে গিয়ে তারকাদের ইন্টারভিউ নিতে হয় তাকে। অফিসের ব্যস্ততার কারণে মায়ের ফোনটাও ঠিকমতো রিসিভ করতে পারেন না। কিন্তু তানিয়া এত কিছু বুঝতে নারাজ! ঢাকাইয়া সিনেমার এক হিরো বিরুদ্ধে উল্টা-পাল্টা গুজব লিখে বরখাস্ত হয় শফিকের এক সহকর্মী।

আজকাল উঠতি মডেলরা সাংবাদিকদের সাথে তাল মিলিয়ে চলেন। নতুন তারকাদের এসব বিষয় মানতে পারেন না শফিক। শফিকের এক মডেল বান্ধবীর সাথে মেলামেশা ও ব্যস্ততার অজুহাতে তানিয়া শফিককে জানিয়ে দেয় তার মতো গোবেচারা প্রেমিকের সাথে তার থাকা সম্ভব না। তানিয়া শফিকের দেয়া রিং ফেরত দিয়ে দেয়। ‘ভালোবাসার সম্পাদকীয়’ নাটকের গল্পটি এমনই। নাটকটি ঈদের ৭ম দিনে (শুক্রবার) রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার করা হবে।

নির্মাতা জামিল আশরাফ খান বলেন, নাটকটি আমাদের মিডিয়া জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ব্যক্তিগত জীবন থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। কোন একটি ঘটনার পরেই স্যোসাল মিডিয়া ও পত্রিকায় সস্তা নিউজ নিয়ে বিতর্ক শুরু হয়। এর ফলাফলও তুলে ধরা হয়েছে। এটি সাসপেন্স, কমেডি ও ভালোবাসার একটি প্যাকেজ। মেসেজ আছে কিছু। সাংবাদিক ছেলে বর হিসেবে কেমন- নাটকটি দেখার পর সাংবাদিক সম্পর্কে একটা ধারণ পাবেন দর্শকরা।’

নাটকটিতে শফিকের চরিত্রে জন কবির, হবুবউ চরিত্রে শার্লিন ফারজানা, মডেল-অভিনেত্রীর চরিত্রে সাইরা আক্তার, ফটোগ্রাফার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম নাসির। অন্যান্য চরিত্রে কাজ করেছেন অনামিকা ইমি, স্বয়ন তালুকদার, জিয়াউল হাসান, আফরোজা, অথৈ প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ।

আই ফিল্মসের ব্যানারে নির্মিত নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জামিল আশরাফ খান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮