বিনোদন ডেস্ক :
মাশরাফি গান ও বিপিএল এর দল “রংপুর রাইডার্সের থিম সং খ্যাত”, জনপ্রিয় কন্ঠশিল্পী, রংপুরের কৃতি সন্তান আবরার রহমান সিয়ামের সাথে আকাশবার্তাবিডি ডটকম এর একান্ত আলাপচারিতা অনুষ্ঠিত হয়। এ সময় সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে আলোচনায়।
স্বাক্ষাতকারটি নিয়েছেন আমাদের ভ্রাম্যমাণ রিপোর্টার আশিকুর রহমান তামিম।
আকাশবার্তা : কেমন আছেন?
আবরার সিয়াম : এইতো আলহামদুলিল্লাহ, ভালো। আকাশবার্তা : সম্প্রতি রবিউল ইসলাম জীবনের কথায়
আপনার গাওয়া “মাশরাফি” শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটা সম্পর্কে কিছু বলুন।
আবরার সিয়াম : আসলে জীবন ভাইয়ের লিরিক্স সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আর রুম্মান ভাইয়ের মিউজিক সম্পর্কে তো সবাই জানেনই। তো জীবন ভাইয়ের কথা ও রুম্মান ভাইয়ের মিউজিকে গানটি গাওয়া হয়েছিলো। আলহামদুলিল্লাহ, এ গানটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে এখন প্রায় মিলিয়ন ভিউয়ার ছুই ছুই করছে। ইনশাল্লাহ, সেটাও হয়ে খুব শীঘ্রই হয়ে যাবে।
আকাশবার্তা : যাক, শুনে ভাল লাগলো। সম্প্রতি আপনি বলিউডেও গান করলেন, ‘ইতনা দূর’ শিরোনামে। সেটা স¤পর্কে কিছু বলুন।
আবরার সিয়াম : হুম, অনুরুদ্ধ ঘোষের কথায়, রুম্মান ভাইয়ের মিউজিকে আমি গানটি গেয়েছি। রুম্মান ভাইয়ের দিক-নির্দেশনায় গানটির একটি আন্তর্জাতিক মানের ভিডিও করা হয়েছে। এতে মডেল হিসেবে ছিলেন, মাহিম করিম খান ও পায়েলিয়া পায়েল। শীঘ্রই গানটি টি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে পাবলিসড করা হবে। আর এ জন্য নভেম্বর এর শুরুর দিকে গানটি রিলিজের ব্যাপারে মুম্বাই যাচ্ছি।
আকাশবার্তা : আচ্ছা, আপনি তো এর আগেও রংপুর রাইডার্সের থিম সং গেয়েছিলেন। যেটা বেশ সুনাম কুড়িয়েছে। এবারের আসর সম্পর্কে কোন কাজ আছে কি?
আবরার সিয়াম : এবার খুব ব্যস্ততার কারণে তেমন কোন কাজ হাতে নেওয়া হয়নি। তবে বেশ কিছু টিমের সাথে কথা হচ্ছে, এখনো ফিক্সড হয়নি। ফিক্সড হলে জানাবো।
আকাশবার্তা : এখন হাতে কি কি কাজ আছে বা করছেন?
আবরার সিয়াম : এখন মূলত বলিউডের কিছু মুভিতে প্লেব্যাক করার চেস্টা করছি। এছাড়াও সনি মিউজিক ও টিপ্স এর সাথেও কাজ করবো ইনশাল্লাহ এবং বাংলালিংক এর বিজ্ঞাপন নিয়ে কাজ করছি।
আকাশবার্তা : ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।
আবরার সিয়াম : আপনাদেরকেও ধন্যবাদ। আর হ্যাঁ আকাশবার্তার সকল পাঠক, কলা-কুশলীদের প্রতি আমার
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।