বুধবার ১১ই মার্চ, ২০২৬ ইং ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের বশিকপুরে সন্ত্রাসীদের গুলিতে শিশু কন্যা গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে ৬ বছরের এক শিশু কন্যা গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বশিকপুর ইউপির বৈদ্ধের বাড়ি মোড়ের কাচারি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির নাম আবিদা। সে ওই বাড়ির ইব্রাহিমের মেয়ে।
অস্ত্রধারীরা শিশুটির চাচা ওহিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আবিদার গায়ে বিদ্ধ হয়।

তাকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল জানিয়েছেন, গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিটি তার বুকে বিদ্ধ হয়ে বের হয়ে গেছে। অবস্থা খুবই গুরুতর। তাই ঢাকায় রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, একটি সন্ত্রাসী গ্রুপের সাথে শিশু আবিদার পরিবারের পূর্ব থেকে বিরোধ রয়েছে। তার চাচা ওহিদ ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে বাড়ি আসলে ওই এলাকার ইউসুফ নামে আরেক ব্যক্তি তাকে হুমকি দেয়। এনিয়ে ওই দুইজনের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় ইউসুফের নেতৃত্বে অস্ত্রধারীরা ওহিদকে লক্ষ্য করে গুলি করলে পাশে থাকা শিশুটি গুলিবিদ্ধ হয়। ওহিদ পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি।

স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাসান জাহাঙ্গীর বলেন, ইউসুফ নামে একজনের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ওই এলাকার ওহিদ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি শিশুটির গায়ে বিদ্ধ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১