সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

তলে তলে এখনো সক্রিয় জঙ্গিরা : ওবায়দুল কাদের

আকাশবর্তা ডেস্ক :

জঙ্গিরা প্রকাশ্যে দুর্বল হলেও তলে তলে তারা এখনো সক্রিয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িকতা ও উগ্রবাদমুক্ত দেশ গড়ে তুলতে হবে। মেধাবীরা রাজনীতিতে না এলে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গুলশানের হলি আর্টিজানের ঘটনার পর অনেকে হয়তো এই ভেবে আশ্বস্ত যে আর বোধ হয় এ ধরনের ঘটনা ঘটবে না। সব অবদমিত হয়ে গেছে, আমরা প্রতিরোধ করে ফেলেছি। আমাদের আত্মসন্তুষ্টির কারণ থাকতে পারে। প্রকাশ্যে তারা দুর্বল। কিন্তু আরও বড় ধরনের হামলা করার জন্য তারা তলে তলে সক্রিয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতি আমাদের জাতীয় জীবনের প্রধান শত্রু। এটি আমাদের জীবন, রাজনীতি ও সমাজকে আঘাত করে। তাই এগুলো বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যে নিতে জানে না, যার সাহস ও মনোবল নেই, সে কখনো এগিয়ে যেতে পারবে না। তিনি আর​ও বলেন, ‘ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে প্রায়ই শুনি কিশোর-কিশোরীরা আত্মহত্যা করে। কেন তারা এমনটা করে? জীবনটা হচ্ছে অফুরন্ত ও অবারিত। কোনো কারণে হতাশ হলে, তা কাটিয়ে এটাকে উপভোগ করতে হবে।’

স্বর্ণ-কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31