রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘৭দিন ছাত্র থাকব, এরপর কাজ শুরু করব’

আকাশবার্তা ডেস্ক :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সাতদিন আমি ছাত্র থাকব, এরপর আমি আমার কাজ শুরু করব।

শনিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী হেলিকাপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন। পরে শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ডুবন্ত নৌকাকে জাগিয়ে তোলার দায়িত্ব আমার ওপর দিয়েছেন। আমি সফল হতে পারবো এমন আস্থা ও বিশ্বাস থেকে প্রধানমন্ত্রী আমার ওপর এ দায়িত্ব দিয়েছেন। আমি সফল হলে প্রধানমন্ত্রীও সফল হবেন, শক্তিশালী হবেন। তার সম্মান রাখার জন্য আমি কাজ করবো। তাই সাত দিন আমি ছাত্র থাকবো, এরপর আমি আমার কাজ শুরু করবো।’

মন্ত্রী এসময় বলেন, ‘প্রাইভেট অপারেটরগুলো আমাদের ফ্রিকুয়েন্সি ও ব্যান্ডউইথ ব্যবহার করে ব্যবসা করছে। তারা পারলে আমরা পারবো না কেন? আমার বিশ্বাস কোথাও কোনও ভুল ছিল অথবা ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিতে পারেননি। আমি এগুলো চিহ্নিত করবো। ব্যর্থ হওয়ার কোনও কারণ নেই। আমার বিশ্বাস ব্যর্থতাগুলো চিহ্নিত করতে পারলে আমরাও ব্যবসা করতে পারবো।’

মন্ত্রী আরও বলেন, ‘আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা।২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তির সব খাতসহ সব ক্ষেত্রে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে।২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা এবং একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্যও আমি কাজ করবো।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০