শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ভাষার মাসে ‘ভালো থেকো’

বিনোদন প্রতিবেদক :

আগামী ২ ফেব্রুয়ারি ভাষার মাসে মুক্তি পাবে জাকির হোসেন রাজু পরিচালিত ছবি ‘ভালো থেকো’। এই ছবিতে আরিফিন শুভর বিপরীতে আছেন তানহা তাসনিয়া। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মাধ্যমে ‘ভালো থেকো’ ছবির শুটিং শুরু হয়। এর গান লিখেছেন জাকির হোসেন রাজু, জাহিদ হাসান অভি ও প্রিয় চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে ছবিটির শুটিং হয়েছে।

এর নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, ‘শুধু নায়ক হিসেবে নয়, মানুষ হিসেবে শুভ আমার খুব পছন্দের একজন। তাই সিনেমাটি তার জন্মদিনে মুক্তি দিচ্ছি।’ অভির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরিফিন শুভ বলেন, “ভালো থেকো’ একটি মানবিক গল্প। জাকির হোসেন রাজু স্যার দুর্দান্ত মেকিং করেছেন। এ গল্পটি আমাদের সবাইকে ভাবনার খোরাক যোগান দিবে।” এই ছবিতে শুভ ও তানহা যথাক্রমে জয় ও নীলা চরিত্রে অভিনয় করেছেন। শুভকে একজন আর্কিটেক্ট এবং তানহাকে ভার্সিটি পড়ুয়া মেয়ের চরিত্রে দেখা যাবে।

মুক্তির দিন দর্শকদের ছবিটি দেখার আহ্বান জানিয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে প্রেক্ষাগৃহে বসে উপভোগ করতে পারবেন।’ উল্লেখ্য, এই ছবিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা ও এম এ শহীদ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০