শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অবৈধ ব্যবসায় নায়িকা রাইমা!

বিনোদন ডেস্ক :

সীমান্ত দিয়ে বাংলাদেশের জামা-কাপড় আইন ফাঁকি দিয়ে শিয়ালদায় নিয়ে আসা। তার পর তা কলকাতা তো বটেই, পাশাপাশি সারা ভারতেই বিক্রির জন্য ছড়িয়ে পড়া। আইন ফাঁকি দিয়ে এই অবৈধ ব্যবসার রমরমার কথা অনেকেরই জানা। সেই অবৈধ ব্যবসার সঙ্গেই এবার নাম জড়িয়ে গেলেন জনপ্রিয় নায়িকা রাইমা সেনের!

জানা গেছে, আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে একটি ছবি তৈরিতে হাত দিয়েছেন পরিচালক আশিস রায়। ছবির কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ যে এই ব্যবসার সঙ্গে যুক্ত, তার নাম সিতারা। এই চরিত্রটির নামেই ছবিরও নাম রেখেছেন পরিচালক। আর এই সিতারার ভূমিকাতেই বাংলা ছবির পর্দা এ বার দেখবে রাইমা সেনকে।আশিস রায়ের এই ছবিটিতে রাইমা ছাড়াও দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এফ আর বাবুকে। তিনি ছবিতে অভিনয় করবেন সিতারা ওরফে রাইমার স্বামীর চরিত্রে। এছাড়া এম নাসির, যিনি ‘বাহুবলী’ ছবিতে শিবগামী দেবীর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন, তাকেও সিতারা-য় দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়।

খবর বলছে, চলতি বছরের ফেব্রুয়ারির ৫ তারিখ থেকেই ছবিটির শুটিং শুরু হয়েছে। আপাতত জলপাইগুড়ি এবং কোচবিহারের সীমান্ত এলাকায় শুটিং চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০