শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

হঠাৎ বেডরুমে ‘স্ত্রী’র সঙ্গে অন্য পুরুষ! অতঃপর… (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক :

বিবাহ-বহির্ভূত সম্পর্ক। পরকীয়া। দাম্পত্যকলহ! এর জেরে, সন্দেহ-অশান্তি-খুন। হামেশাই এ ধরনের খবর চোখে পড়ে। বলতে গেলে, এমন ঘটনা যেন দিন দিন বাড়ছে। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটল ইরফান খানের জীবনে?

না, বাস্তব জীবনে একেবারেই নয়। তবে ইরফান তার আসন্ন ছবি ‘ব্ল্যাকমেল’-এ এমনই পরকীয়ার সমস্যায় জর্জরিত। অফিস থেকে ফিরে দেখতে পেয়েছেন, বেডরুমে ‘স্ত্রী’ কীর্তি কুলহারির সাথে রয়েছেন তার বয়ফ্রেন্ড (অরুণোদয় সিংহ)।

কী করবেন এবার ইরফান? এমন দৃশ্য দেখতে পেয়ে, সাধারণভাবে কী কী করতে পারেন একজন?পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন। চুপ করে সহ্য করতে পারেন। আবার অনেকে চরম সিদ্ধান্তও বেছে নেন। বয়ফ্রেন্ড বা স্ত্রীকে খুন করতেও হাত কাঁপে না তাদের।

কিন্তু ‘ব্ল্যাকমেল’-এ ইরফান এর কোনওটাই করেননি। নিয়েছেন এক অদ্ভুত সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তের কথা সম্প্রতি কোনও ঘটনায় শোনা গেছে বলে মনে পড়ে না।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত ছবি ‘ব্ল্যাকমেল’-এর ট্রেলর। আর ট্রেলরেই বাজিমাত করেছে ইরফানের অভিনয়। এটি একটি ব্ল্যাক কমেডি জঁরের ছবি। রয়েছে টানটান চিত্রনাট্য।

পরিচালক অভিনয় দেও এর আগে ‘ডেলি বেলি’, ‘ফোর্স টু’, ‘গেম’-এর মতো ছবি উপহার দিয়েছেন বলিউডকে। ‘ব্ল্যাকমেল’-এ ইরফান খানের সাথে দেখা যাবে ‘পিঙ্ক’ খ্যাত কীর্তি কুলহারি, অরুণোদয় সিংহ, দিব্যা দত্তকে। স্টারকাস্টে একটি চমকও রয়েছে। বহুদিন পর পর্দায় দেখা যাবে উর্মিলা মাতন্ডকরকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ৬ এপ্রিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০