শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
ইলিয়াস কাঞ্চন-ilias kanchon-rtvonline

হাসপাতাল বানাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক :


জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন হাসপাতাল বানাচ্ছেন। আশুলিয়ায় তার নিজস্ব জায়গায় হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। সাধারণত মানুষকে উন্নত চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে তৈরি হচ্ছে এই হাসপাতাল। এরই মধ্যে হাসপাতালটির কাজ শুরু হয়েছে।

এ ব্যাপারে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ঢাকায় আমার একটি মাত্র জমি। আর সেখানেই হাসপাতাল করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমার যা আছে তাই দিয়েই হাসপাতালের কাজ শুরু হয়েছে। এর মধ্যেই ৬তলার প্ল্যান পাশ হয়েছে। আমি আমার স্বপ্ন পূরণ করে চলেছি। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাব।’

এবছর একুশে পদক পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে চলচ্চিত্রের মানুষ হিসেবে নয় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট নাগরিকদের একুশে পদকে ভূষিত করা হয় প্রতিবছর। গত ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলিয়াস কাঞ্চনের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু হয়। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে তিনি ভেঙে না পড়ে শোককে শক্তিতে পরিণত করেন।এরপর থেকেই সড়ক দুর্ঘটনা রোধে জীবনের বাকি দিনগুলো কাজ করার প্রতিজ্ঞা করেন। আর কেউ যেন তার মতো ভুক্তভোগী না হন সেজন্য প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামের একটি সংগঠন।

দীর্ঘদিন থেকেই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করে আসছেন ইলিয়াস কাঞ্চন। আর এই কাজই পর্দার নায়ককে বাস্তবের নায়ক বানিয়েছে।অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেছেন ইলিয়াস কাঞ্চন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাবা আমার বাবা’ মুক্তি পায় ২০০৮ সালে। ২০১০ সালে নির্মাণ করেন ‘মায়ের স্বপ্ন’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০